প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 16, 2026 ইং
এড. কাজলের মুক্তির দাবীতে মহিলা পরিষদ'র বিবৃতি

বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি এডভোকেট. জিয়াউল ইসলাম কাজলের মুক্তির দাবি জানিয়েছেন জেলা মহিলা পরিষদের নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে মহিলা পরিষদ নেতৃবৃন্দ বলেন, এডভোকেট জিয়াউল ইসলাম কাজলকে আমরা একজন সাংস্কৃতিক সংগঠক হিসেবে চিনি ও জানি। সাংস্কৃতিক জোটের সভাপতি হিসেবে তিনি নারায়ণগঞ্জ জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ড এগিয়ে নেয়া এবং সামাজিক উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। সম্প্রতি পেশাগত দায়িত্ব পালনকালীন সময়ের একটি ঘটনাকে কেন্দ্র করে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার পক্ষে সভাপতি রীনা আহমেদ ও সাধারণ সম্পাদক রহিমা খাতুন বিষয়টির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে তাঁকে মুক্তির জোর দাবি জানাচ্ছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট